একাত্তর বাংলাঃ সুচিকিৎসা থেকে বঞ্চিত করতেই বেগম জিয়াকে পুরান ঢাকার কারাগার থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ।
রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে কল্যাণ পার্টি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি না করার আহ্বান জানিয়ে বেগম জিয়ার মুক্তি দাবি করেন হাফিজউদ্দিন আহমেদ।
হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘পিজি হাসপাতালে খালেদা জিয়া ভালো চিকিৎসা পাননি। ইউনাইটেড হাসপাতালে তিনি যেতে চেয়েছেন, কিন্তু সেখানে যেতে পারেননি। এছাড়া অ্যাপোলো বা ভালো হাসপাতালে সুচিকিৎসা তাকে দেয়া হয়নি। এই সুচিকিৎসা থেকে বঞ্চিত করার জন্যই তাকে রাজধানী শহর থেকে দূরে একটা কারাগারে সরিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে।’
এসময় তিনি আরো বলেন, ‘আমরা আশা করবো, তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী তার প্রতি সম্মানজনক আচরণ করা হোক। এই দেশে একটি কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি না করে খালেদা জিয়াকে সুচিকিৎসা দেয়া হোক এবং মুক্ত করা হোক।

