স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এর সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।
গত বছরের ৮ই ফেব্রুয়ারী থেকে ১ বছর ধরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরাতন জেলখানায় আটক রয়েছেন। তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে পৃথক ২টি মামলায় ১৭ বছরের সাজা দিয়েছে আদালত।
এছাড়াও তার বিরুদ্ধে আরো প্রায় ৩৬টির মত মামলা রয়েছে। ৪টি মামলা ছাড়া বাকি সবগুলো মামলায় তিনি জামিন প্রাপ্ত হন।
আজ সকাল ১১ টার সময় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা কাজী রানা,শাহশিব্বির আহম্মেদ ভুলু,কায়কোবাদ মামুন,রতন আকন্দ,মাহবুবুল আলম মাহবুব, মহানগর যুবদল সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল,জেলা যুবদল সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক এড. দিধারুল ইসলাম খান রাজু প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এড. হান্নান,মহিলা দলনেত্রী খালেদা আক্তার ও মলি, মহানগর স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ফয়সাল ও ইবনে খালিদ, জেলাস্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীমউদ্দিন জনি ও দপ্তর সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর ছাত্রদলের সভাপতি লুইন ও সাধারণ সম্পাদক রবিন, দঃ জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাবু চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।

