খালেদা জিয়াকে জেলে ভরে সরকারের আশাভঙ্গ- বিএনপি’র সর্বোচ্চ মহল

Date:

একাত্তর বাংলাঃ বেগম জিয়াকে কারাগারে নেয়ার পর সরকারের আশাভঙ্গ হয়েছে বলে মন্তব্য করে বিএনপি’র শীর্ষনেতারা বলেছেন, এ ঘটনায় দল তো ভাঙেনি বরং আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়েছে। কোনো ধরনের উস্কানিতে প্রভাবিত না হয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষনেতারা যোগ দেন এ অনুষ্ঠানে। চলমান সংকট নিরসনে একুশের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান দলের দায়িত্বশীল নেতারা।

তিনি বলেন, এখন বড় পরীক্ষার সময় এসেছে। বিগত দিনে এমন সময় আর আসেনি। এই লড়াই বিএনপির একার নয়, খালেদা জিয়ার একার নয়, এই সংগ্রাম দেশের জনগণের। এ অবস্থায় দেশ চলতে পারে না।

বেগম জিয়াকে কারাগারে পাঠানোর পর বিএনপি ভাঙার ষড়যন্ত্র সফল হয়নি বলে মন্তব্য করেন দলের মহাসচিব।

ফখরুল বলেন, তাদের আশা ছিল খালেদাকে গ্রেফতার করলেই বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু তাদের সেই আশায় গুড়ে বালি। দেশের মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বাক-স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। আমাদের নেত্রীকে কারাগারে রেখে শেখ হাসিনা রাজশাহীর মাঠে ভোট চেয়ে বেড়াচ্ছেন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না।

এদিকে, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বেগম জিয়াকে মুক্ত করে তাঁর নেতৃত্বে আগামী দিনে শান্তিপূর্ণ আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, বেগম জিয়া আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গণতন্ত্রের স্বার্থে বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নেই। আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এবং গণতন্ত্রের স্বার্থে তাকে মুক্ত করে আমাদের গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে হবে।

চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান