ক্ষুদেবিজ্ঞানী রাসেল’র বিদ্যুৎ উৎপাদন

Date:

একাত্তর বাংলাঃ জামালপুরের মেলান্দহের রেখিরপাড়া গ্রামের রাসেল ইকবাল (৩৮) স্বল্প খরচে-পরিবেশ বান্ধব-লোডশেডিং ও জেনারেটর বিহীন বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে চমক সৃষ্টি করেছেন। রাসেলের উদ্ভাবন দেখার জন্য শত শত লোক ভীড় জমাচ্ছে।

টানা ৭ বছর গবেষণার পর চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি অর্থাৎ ঈদুল আজহার কয়েকদিন আগে তিনি সফলতা অর্জন করেন। বর্তমানে রাসেলের উৎপাদিত বিদ্যুৎ তাঁর নিজ বাসার ফ্যান-লাইট-টিভি-ফ্রিজ ব্যবহার করছেন। বিদ্যুৎ উৎপাদনের এ প্রকল্পের নাম দিয়েছেন বঙ্গবন্ধুর স্বপ্নের বিদ্যুৎ। রাসেলের পিতার নাম মরহুম হাজী আফছার আলী মাস্টার। মাতার নাম খাদিজা বেগম।

পিতার সাথে সাংসারিক কলহের পর রাসেল ইকবাল সাইকেল মেকানিকের দোকান দেন। বলপেনের নিপ কেটে মটর তৈরী করে তাঁর নিজের ব্যবহারিক সাইকেলের চাকায় ফিটিং করেন। তা থেকে ঘর্ষ বিদ্যুৎ উৎপাদিত হয়ে রং-বেরংয়ের সিগনাল লাইট জ্বলতে থাকে। এরপর রাসেল বিদ্যুৎ উদ্ভাবনের চিন্তা করেন। ৫ বছর গবেষণার পর প্রথম লাইট জ্বালাতে সক্ষম হন। কিন্তু দু:সংবাদ হচ্ছে, সকালে রাসেলের উদ্ভাবনী সফলতা প্রত্যক্ষ করেন তাঁর পিতা। ওইদিন দুপুরে পিতা আফছার আলী মাস্টার মারা যান।

রাসেলের উদ্ভাবনী ৪০০ ভোল্টের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা থেকে ১০ টি বাতি ৬টি ফ্যানসহ আনুসাঙ্গিক কাজ চালাচ্ছেন। তিনি জানান-এই পরিমাণ বিদ্যুতের সাহায্যে ৪০ বাতি ৬ ফ্যান এবং ২ ঘোড়া মটর চলতে সক্ষম। এতে এক কালিন খরচ হচ্ছে ৭০ হাজার টাকা। ১শ বছরের মধ্যে আর কোন খরচ হবে না।

এ উদ্ভাবনীতে জেনারেটরের বিকল্প ৬০ ভোল্টেজের ব্যাটারীর সাহায্যে শুধু সুইচ অন-অফ’র কাজ করছে। মজার বিষয় হচ্ছে, ব্যাটারী অটোচার্জ হয়ে টারবাইন (চাকা) ঘুরলেই উৎপাদিত বিদ্যুৎ সাপ্লাই হবে।

রাসেলের অনুভূতি, বঙ্গবন্ধুর নেতৃত্বেই স্বাধীন দেশে বাস করছি। তাই আমার উদ্ভাবনীর নাম দিয়েছি বঙ্গবন্ধুর স্বপ্নের বিদ্যুৎ। সারাবাংলায় এ বিদ্যুৎ সাপ্লাই দিতে পারলে কোনদিন লোডশেডিং হবে না। খরচ হবে একশ’ বছরের জন্য ৭০ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান