একাত্তর বাংলাঃ নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকা-ে ১৩ পরিবারের সর্বস্ব ভস্মীভূত হয়েছে। সোমবার সন্ধায় উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের বৈদপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এতে ক্ষক্ষতির পরিমান প্রায় ২৫ লক্ষাধিক টাকা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়।
জানা যায়, ওই গ্রামের ওমর ফারুকের খড়ের গাদায় হঠাৎ করে আগুন দেখে এলাকাবাসী চিৎকার শুরু করে। মহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। টেপারহাটে থাকা লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।
পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ১৩ পরিবারের ২০টি বসত ঘর, নগদ টাকা, ধান, চালসহ সর্বস্ব মালামাল ভস্মীভূত হয়।
খবর পেয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল ও ২টি করে কম্বল বিতরণ করেন।

