একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে কোতোয়ালী পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, এসআই মাহবুর আলম ফকির সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী রাসেল মিয়া (৩০) কে গ্রেফতার করেন।
অন্যদিকে, কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকায় র্যাব-১৪ এর সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে মাদক মামলার আসামী রিপন (৩২) কে ১২ গ্রাম হেরোইনসহ উজান ঘাগড়াস্থ খেজুরতোলা মোড় সংলগ্ন জনৈক মোঃ শহীদুল ইসলামের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

