কোটা সংস্কার আন্দোলন ও ঢাবি’র পরিস্থিতি

Date:

একাত্তর বাংলাঃ কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাশ পরীক্ষা বর্জন করেছেন আন্দোলনকারীদের একটি অংশ। তবে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, ক্লাশ-পরীক্ষা চলছে।কোটা সংস্কার আন্দোলন ও ঢাবি’র পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বিগ্ন।কোন দিকে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলন ও ঢাবি’র প্রেক্ষাপট স্পষ্ট নয়।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আর, কোটা সংস্কার আন্দোলন বানচাল করতে একটি মহল উপাচার্যের বাড়িতে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীদের একাংশ।

কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাশ পরীক্ষা বর্জন করেছে আন্দোলনকারীদের একাংশ। সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ঘুরে দেখা যায়, শ্রেণি কক্ষগুলোতে নেই কোনো শিক্ষার্থী। তালা ঝুলছে বেশির ভাগ শ্রেণী কক্ষের দরজায়। ক্যাম্পাস ছিল অনেকটাই ফাঁকা।

দুপুরের দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন আন্দোলনকারীদের একটি অংশ। কোটা সংস্কারের দাবি জানান তারা। একইসঙ্গে পাশাপাশি ক্যাম্পাসে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার ও শিক্ষার্থীদের আহত হবার ঘটনার তদন্তের দাবি জানান।

এদিকে, সরকারের একমাস সময় বেঁধে দেয়ার পরিপ্রেক্ষিতে আন্দোলন সাময়িক স্থগিত রাখতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীদের আরেকটি অংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক আছে উল্লেখ করে ক্লাস ও পরীক্ষা হচ্ছে না এমন বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন পরিদর্শনে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তার সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

এ সময় ওবায়দুল কাদের বলেন, এ হামলায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান