একাত্তর বাংলাঃ বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাজনৈতিক সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কূটনীতিকরা।
দলের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জার্মান, সুইডেন, তুরস্ক, অস্ট্রেলিয়াসহ মোট ১৩ দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকরা সেখানে উপস্থিত আছেন।

