কিশোরগঞ্জ প্রতিনিধি: মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শনিবার দুপুরে কিশোরগঞ্জ সমবায় কমিউনিটি সেন্টারে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান। মত বিনিময় সভায় আগামী ১৭ ফেব্র“য়ারি শনিবার সকাল ১০টায় পুরাতন স্টেডিয়াম থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম.এ আফজাল, গণতন্ত্রী পার্টির সভাপতি ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, ন্যাপ সভাপতি এড. মোজাম্মেল হক খান, পিপি এড. শাহ আজিজুল হক ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোঃ আসাদ উল্লাহ প্রমুখ ।

