কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা মুহাম্মদ আব্দুর রহিম ভাবীকে হত্যার দায়ে দেবর আজহারুল ইসলাম উরফে মিলনকে মৃত্যুদন্ড দিয়েছেন। গতকাল সোমবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
২০১৫ সালের ১৫ জুন সোমবার বেলা ১০টায় পারিবারিক কলহের জের হিসেবে আসামী আজহারুল ইসলাম উরফে মিলন তার বড় ভাই বাবুল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত তাসলিমার ভাই সাহাবুদ্দিন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ১৪ জনের সাক্ষ্য জেরা শেষে আসামী আজহারুল ইসলাম উরফে মিলন, পিতা- মৃত ছায়ামুদ্দিন, গ্রাম- পাকুন্দিয়া মধ্যপাড়া, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জকে দন্ডবিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্থ করে মৃত্যুদন্ড, ৫ লাখ টাকা জরিমানা প্রদানের আদেশ দেন। জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জকে জরিমানার টাকা আদায় পূর্বক নিহতের পরিবারকে প্রদানের নির্দেশ দেন।
মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি সৈয়দ শাহজাহান ও আসামী পক্ষে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
কিশোরগঞ্জে ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড
Date:

