কিশোরগঞ্জ প্রতিনিধি: ট্রেনের টিকেট কালোবাজারীর অভিযোগে দুইজনকে একমাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। গত রবিবার র্যাব-১৪ (সিপিসি- ২) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেন এই কারাদন্ড প্রদান করেন।
র্যাবের অভিযান চলাকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মো. ইমাম হোসেন পিপুল (৪৮) ও সজল (৩৯) নামে দুই কালোবাজারিকে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান এর নেতৃত্বে আটক করা হয়।
এ সময় দুই টিকিট কালোবাজারি মো. ইমাম হোসেন পিপুল ও সজল এর কাছ থেকে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু চট্টগ্রাম বিজয় এক্সপ্রেস ট্রেনের, কিশোরগঞ্জ টু ঢাকা এগারোসিন্দুর এক্সপ্রেস এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের আগাম ২৯টি টিকিট উদ্ধার করা হয়।
কারাদন্ডে দন্ডিত দুই টিকিট কালোবাজারির মধ্যে মো. ইমাম হোসেন পিপুল কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং সজল কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজনই রেলের টিকিট কালোবাজারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
কিশোরগঞ্জে দুই টিকিট কালোবাজারির এক মাসের কারাদন্ড
Date:

