একাত্তর বাংলাঃ-
রাজধানীর গুলিস্তানে পথচারী এক নারীর কানের দুল ছিনতাই করে গিলে ফেলেন রুবেল (২৫) নামে এক ছিনতাইকারী। এমনই ঘটনার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গুলিস্তানের ফুলবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সোনিয়া আক্তার জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কেনাকাটা করতে স্বামী রাসেল ও ছেলেকে নিয়ে গুলিস্তান আসেন তিনি। বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে এক ছিনতাকারী তার ডান কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তার স্বামী ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন। এ সময় ছিনতাইকারীকে ধরে ফেললে সে ছিনিয়ে নেওয়া দুলটি গিলে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার জানান, ভুক্তভোগীর স্বামী নিজেই ওই ছিনতাইকারীকে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন। পরে আটক রুবেলকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে এক্সরে করালে তার পেটে ভেতর দুলটি দেখা যায়। সেটি বের করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

