টাঙ্গাইলে কাউয়া ম্ক্তু আওয়ামী লীগ চেয়ে পোষ্টার॥ কাউয়া করে কা কা দলের বাজে বারো টা’
মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল: সম্প্রতি কাউয়া মুক্ত আওয়ামী লীগ চেয়ে ঢাকায় একটি বিলবোর্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ফের আলোচনায় ‘কাউয়া’ শব্দটি। এবার সেই বিলবোর্ডের লেখার আদলে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও সড়কের দেয়ালে সাঁটানো হয়েছে পোষ্টার ‘কাউয়া মুক্ত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন চাই’।
পোষ্টার গুলির প্রচারণায় লেখা রয়েছে তৃণমূল আওয়ামী।
সাঁটানো পোষ্টারগুলিতে লেখা রয়েছে ‘কাউয়া মুক্ত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন চাই’, কাউয়া করে কা কা দলের বাজে বারো টা’।
এছাড়া পোষ্টারের ডানপাশে শোভা পাচ্ছে বড় আকারের একটি দাঁড় কাকের ছবি। সাঁটানো পোষ্টারগুলি জনগণের মাঝে কৌতুহলের সৃষ্টি করেছে।
ইবরাহীম খাঁ সরকারি কলেজের সামনে সাঁটানো পোষ্টার দেখে অনেক শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার সকালে কলেজ আসতেই লাল রঙের এমন পোষ্টার দেয়ালে দেখতে পাই। শুধু কলেজ সড়কেই নয়, পুরো শহর জুড়েই এমন পোষ্টার দেখা যাচ্ছে।
এদিকে স্থানীয়দের সাথে পোষ্টার সাঁটানো বিষয়ে কথা বললেও কখন কোন সময়ে কারা এই পোষ্টার সাঁটিয়েছেন তা তারা বলতে পারেনি।
উল্লেখ্য, গত বছরের মার্চে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সিলেটে বিভাগীয় তৃণমূল আওয়ামী লীগের সমাবেশে আওয়ামী লীগে ‘কাউয়া’ ঢুকছে বলে মন্তব্য করেছিলেন।
ওবায়দুল কাদের এর এই বক্তব্যের পরই সারাদেশে দলের ভিতর এবং বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ‘কাউয়া’ শব্দটি। বছর ঘুরতে না ঘুরতেই মফস্বলের রাজনীতিতে ফের আলোচনার শব্দ ‘কাউয়া’।

