ঝালকাঠিতে কলেজছাত্রী মুক্তা হত্যার ঘটনায় অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় তাকে হত্যা করা হয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে সোহাগ।
গত বৃহস্পতিবার রাতে কলাপাড়া উপজেলার চাকমাইয়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মোবাইল ফোনে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কলেজ ছাত্রী মুক্তা ও সোহাগের মধ্যে। একই সময় আরো কয়েকজন ছেলের সঙ্গে মুক্তার প্রেমের বিষয়টি জানতে পেরে তাকে বিয়ের প্রস্তাব দেয় সোহাগ। এতে রাজী না হওয়ায় মেয়েটিকে গলা কেটে হত্যা করে বলে পুলিশের স্বীকার করেছেন তিনি।

