ভোরের কন্ঠঃ স্মরণকালের সর্বাধিক জনপ্রিয় আওয়ামীলীগ এর দায়িত্বশীল নেতা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা-এমপি।
ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল এবং ধর্মীয় উপসানালয়ে বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানিয়েছেন এবং হাসপাতালে রোগীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে হাসাপাতালে দলীয় নেতা-কর্মীদের ভীড় না করার জন্য নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রধান।।
রোববার এক বিজ্ঞপ্তি’র মাধ্যেমে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
একই সাথে চিকিৎসাধীন ওবায়দুল কাদের এমপি’র সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল এবং ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানিয়েছেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে হাসাপাতালে দলীয় নেতা-কর্মীদের ভীড় না করার জন্য নির্দেশনা দিয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এবং তিনি সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। আমরা আশা করি, দেশবাসীর দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অচিরেই আরোগ্য লাভ করে দেশবাসীর সেবায় নিয়োজিত হবেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শংকামুক্ত হলেও জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন বর্ষীয়ান এই জনপ্রিয় আওয়ামীলীগ নেতা।

