এসএসসি’র প্রথম দিনে অনুপস্থিত ১১৬৫৯ পরীক্ষার্থীBangla Tribune হোমশিক্ষা এসএসসি’র প্রথম দিনে অনুপস্থিত ১১৬৫৯ পরীক্ষার্থী বাংলা ট্রিবিউন রিপোর্ট ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৮ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা (ছবি: নাসিরুল ইসলাম) পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা (ছবি: নাসিরুল ইসলাম) এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল মোট ১১ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় সারা দেশে অনুপস্থিত ছিল ৯ হাজার ৭৩১ জন। দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয়নি ৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৬৮ জন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সাধারণ ৯ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ২৯২ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১৪ লাখ ৮ হাজার ৫৬১ জন। আর অনুপস্থিত ৯ হাজার ৭৩১ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে। এ বোর্ডে ২ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া চট্টগ্রাম বোর্ডে ৮০৯ জন, রাজশাহীতে ১ হাজার ১৮১, বরিশালে ৬৮২, সিলেটে ৫৬৪, দিনাজপুরে ১ হাজার ৪৩, কুমিল্লায় ১ হাজার ৩৭০, ময়মনসিংহে ৬০৪ এবং যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ১৩৩ জন অনুপস্থিত ছিল। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কার হয়েছে ৬ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিলে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৭৬৬০ পরীক্ষার্থী। দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয়নি ৭ হাজার ৬৬০ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৬৮ জন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কন্ট্রোল রুমের তথ্য তথ্যানুযায়ী, মাদ্রাসা বোর্ডের অধীনে সারা দেশে ৭১৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪৮ হাজার ৪১৭ জন। এর মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৪০ হাজার ৮৩৭ জন। আর অনুপস্থিত ছিল ৭ হাজার ৬৬০ জন। মোট শিক্ষার্থীর হিসাবে অনুপস্থিতির হার ৩ দশমিক শূন্য ৮ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) ৭০৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৬ হাজার ২০৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৪ হাজার ২৩৫ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ১৬৮ জন। আর কারিগরিতে বহিষ্কার হয়েছে ১১ জন শিক্ষার্থী।

Date:

নিউজ ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিল মোট ১১ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় সারা দেশে অনুপস্থিত ছিল ৯ হাজার ৭৩১ জন। দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয়নি ৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৬৮ জন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সাধারণ ৯ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ২৯২ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১৪ লাখ ৮ হাজার ৫৬১ জন। আর অনুপস্থিত ৯ হাজার ৭৩১ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে। এ বোর্ডে ২ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া চট্টগ্রাম বোর্ডে ৮০৯ জন, রাজশাহীতে ১ হাজার ১৮১, বরিশালে ৬৮২, সিলেটে ৫৬৪, দিনাজপুরে ১ হাজার ৪৩, কুমিল্লায় ১ হাজার ৩৭০, ময়মনসিংহে ৬০৪ এবং যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ১৩৩ জন অনুপস্থিত ছিল। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কার হয়েছে ৬ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ড

দাখিলে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৭৬৬০ পরীক্ষার্থী। দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অংশ নেয়নি ৭ হাজার ৬৬০ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৬৮ জন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কন্ট্রোল রুমের তথ্য তথ্যানুযায়ী, মাদ্রাসা বোর্ডের অধীনে সারা দেশে ৭১৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪৮ হাজার ৪১৭ জন। এর মধ্যে উপস্থিত ছিল ২ লাখ ৪০ হাজার ৮৩৭ জন। আর অনুপস্থিত ছিল ৭ হাজার ৬৬০ জন।

মোট শিক্ষার্থীর হিসাবে অনুপস্থিতির হার ৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) ৭০৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৬ হাজার ২০৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৪ হাজার ২৩৫ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ১৬৮ জন। আর কারিগরিতে বহিষ্কার হয়েছে ১১ জন শিক্ষার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান