একাত্তর বাংলাঃ ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ফেসপ্যাকের বিকল্প নেই। চাইলে ঘরে বসেই ত্বকের যত্ন নেওয়া যায় প্রাকৃতিক উপাদানে। কিন্তু ভাবছেন, কিভাবে ঘরোয়া উপায়ে ত্বকের যত্নে নেওয়া যায়।
চলুন জেনে নেওয়া যাক, কিভাবে ফেরাবেন প্রাকৃতিক উপাদানে ত্বকের উজ্জ্বলতা।
মধু ও কলাঃ অর্ধেকটা কলা চটকে ১ টেবিল চামচ মধু মিশিয়ে লাগান ত্বকে। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করে উজ্জ্বল করতে ত্বক।
মুলতানি মাটি ও আলুর রস ১ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো আলুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি ত্বকের রোদে পোড়া দাগ দূর করবে।
বেসন ও দইঃ ২ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ মধু ও ১ চিমটি হলুদের গুঁড়া একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও সুন্দর।
হলুদ ও মধুঃ আধা চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ১ চা চামচ দুধ মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
টক দই ও লেবুঃ ৪ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

