একাত্তর বাংলাঃ অস্কারের ৯১তম আসরে সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতে নিলো গ্রিন বুক। বোহেমিয়ান র্যাপসোডি ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন মিশরীয় বংশোদ্ভুত মার্কিন অভিনেতা রামি মালেক। এবং দ্যা ফেবারিটের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যানের ঝুলিতে।
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ঐতিহ্যবাহী ডলবি থিয়েটারে চলছে বিনোদন জগতের সবচেয়ে জমকালো এ আয়োজন। এতে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে মাহেরশালা আলী আর পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছেন মার্কিন অভিনেত্রী রেজিনা কিং।
এছাড়া বিদেশিভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে রোমা ছবিটি। একই ছবি নির্মাণ করে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন মেক্সিকান চলচ্চিত্র পরিচালক আলফোনসো কুয়ারোন।
১৯৮৯ সালের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো সঞ্চালক ছাড়াই হচ্ছে অস্কার। অনুষ্ঠানে ২৪টি বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে অস্কারের সোনালী ট্রফি।

