স্টাফ রিপোর্টারঃ ঈশ্বরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বদরুল আলম প্রদীপ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
দলীয় সংখাঘরিষ্ট নেতাকর্মি ও সাধারন ভোটারদের দাবী কেন্দ্র প্রাথী বাচাইয়ে ভুর সিদ্ধান্ত নেয়া তারা তাদের পছন্দমত প্রাথী দিয়েছেন।
সূত্র জানায়, বিগত সময়ে সুনামের সাথে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সে সময়ে সেবা আর উন্নয়ন কাজে ভুমিকা রাখায় তিনি স্থানীয় জনগনের দ্বারগুড়ায় পৌছে যান। লাভ করেন ব্যপক জনপ্রিয়তা। রাজনৈতিক কর্মকান্ডে তিনি সব সময় নেতাকমিৃদের আপদেবিপদে পাশে রয়েছেন। সমাজিক কর্মকান্ড শালিস দরবারে ন্যায় বিচারে তার সুনাম রয়েছে।
সব মিলিয়ে তিনি জনগনের দ্বারে দ্বারে ও জনমনে রয়েছেন। সরকারের যেকো কর্মসূচীতে তার উপস্থিতি আর অংশ গ্রহন ছিলো চোখে পড়ার মত।
ঈশ্বরগঞ্জের ১১ টি ইউনিয়ন, তার সব কটি ওয়ার্ড যেন তার নখদর্পনে। সব ওয়ার্ডে তার পরিচিতি যেন আপনের চেয়েও আপন আর যেন শত বছরের চেনা। একদিকে কেন্দ্রীয় নেতাদের মনোনীত প্রার্থী অন্যদিকে তাদের মনোনীত সমর্থীত প্রার্থী! এখন দুটানায় সাধারন ভোটার।
বদরুল আলম প্রদীপ জনপ্রিয়তা ও রাজনৈতিক কর্মকান্ডে সব চাইতে ভালো প্রর্থী। যেমন জনপ্রিয়তা রয়েছে, তেমনী রয়েছে জনগনের মাঝে গ্রহনযোগ্যতা। সব মিলিয়ে তিনি ভালো অবস্থানে রয়েছেন।

