ইতিহাস রচনা করলেন ময়মনসিংহের এসপি আহমারঃ এসপি’র গাড়ির চালক দিল জরিমানা!

Date:

সুমন ভৌমিকঃ খুবই সাদা-সিদে ও সদা হাস্যজ্জল প্রকৃতির মানুষ ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা)। পুলিশও আইনের উর্ধে নয়, তা প্রমান করলেন ২৪ ফেব্রুয়ারি সোমবার রাত ৯ টা ১৫ মিনিটে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সন্মুখে একটি ঘটনার মধ্যদিয়ে। যদিও বিষয়টি অবাক হওয়ার মত! কিন্তু তা বাস্তবে প্রমাণ করে দিলেন এই সুযোগ্য পুলিশ সুপার।

নগরীর ব্যস্ততম সড়কে গাঙ্গিনারপাড় থেকে পুলিশ সুপারের গাড়িটি নতুন বাজারের দিকে অগ্রসর হয়। সে সময় পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান গাড়িটির ভিতরে বিদ্যমান। বিশেষ কাজ থাকায় পুলিশ সুপার পথিমধ্যে চালককে বললেন একটি বিপণি বিতানের সন্নিকটে থামতে। সেই মুহূর্তে গাড়ীর চালক একটু দূরে ইউটার্ন হওয়ায় সোজা না গিয়ে মিডওয়ে আইল্যান্ডের উপর দিয়ে লেন পরিবর্তন করে।

বিচক্ষণ পুলিশ সুপার বিষয়টি অনুধাবন করলেন। নিজ জ্ঞান-ভান্ডার থেকে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তিনি কালবিলম্ব না করে গাড়িটি দ্রুত থামাতে বললেন এবং সেখানের দায়িত্বরত অফিসার ট্রাফিক সার্জেন্ট সালমান খান রাজন-কে নির্দেশ দিলেন আইন-মোতাবেক ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

নির্দেশ পেয়ে ট্রাফিক সার্জেন্ট সালমান খান রাজন হতভম্ব হয়ে যান। তিনি গাড়ির চালক আব্দুল কুদ্দুসকে মোটরযান নতুন সড়ক আইনে বেপরোয়া গাড়ি চালানোর দায়ে ২০০০ টাকা জরিমানা আদায় করেন।

নগরবাসীর মতামতে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান আইন সকলের জন্য সমান তা প্রমাণ করে ময়মনসিংহে ইতিহাস রচনা করলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩