ইচ্ছে
মোঃ সেলিম হোসেন
ওই সুদূরে জমিন যেথায়
নীল আকাশে মিলে
মেঘ রেখেছে গিলে,
দেখতে তারে সেথায় গিয়ে
ইচ্ছে জাগে দিলে।
উঁচু পাহাড় যেখান থেকে
ঝর্ণা-নদী আসে
ঝকঝকে জল হাসে,
দেখতে তারে আপন চোখে
ইচ্ছে মনে ভাসে।
বিশাল সাগর, জলরাশী তার
কত গভীর আছে
পৌঁছে তারই কাছে,
জানতে তারে মনের মাঝে
ইচ্ছে সদাই নাচে।
ইচ্ছে আমার বিশ্ব ঘুরে
সবকিছু নেই জেনে
সমৃদ্ধ হই জ্ঞানে,
অর্জিত জ্ঞান প্রয়োগ করি
কল্যাণেরই ধ্যানে।

