একাত্তর বাংলাঃ গাইবান্ধায় জাতীয় পার্টির ৫ হাজার নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
রোববার( ৩ মার্চ) দুপুরে, সাঘাটায় এক নির্বাচনী জনসভায় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সুইটের নেতৃত্বে নেতা-কর্মীরা সরকার দলে যোগ দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান রিপনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
পরে সদ্য যোগ দেয়া নেতা-কর্মীদের স্বাগত জানান আওয়ামী লীগের নেতারা।

