একাত্তর বাংলাঃ আলু মজুদ রাখার জন্য কোল্ড স্টোরেজ সমস্যা সমাধানে এক মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় এবং কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের নেতাদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল পূর্বাণীতে বাংলাদেশে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের ৪৬তম বার্ষিক সাধারণ সভার আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।
এ সময় তিনি বলেন, চাহিদার চেয়ে অতিরিক্ত আলু সংরক্ষণে থাকায় এর বিকল্প ব্যবহার নিয়ে চিন্তা করতে হবে। আলু রফতানি করতে এর নতুন নতুন জাত উদ্ভাবনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
এ সময় গত এক বছরের কার্যবিবরণী এবং আগামী এক বছরের কর্ম-পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সংগঠনটির নেতারা।

