আপনার ও আপনার মোবাইলের পক্ষে হানিকারক অ্যাপস

Date:

একাত্তর বাংলাঃএই অ্যাপলিকেশান গুলি যদি আপনার মোবাইলে থাকে তবে যেকোন মুহূর্তে আপনি পড়তে পারেন বিপদে। আপনার গোপনতথ্য চলেযেতে পারে অন্যকারুর কাছে। জেনেনিন কোন কোন অ্যাপলিকেশানগুলি আপনার ও আপনার মবাইলের পক্ষে হানিকারক –

১।QuickPic

ফটো গ্যালারি ব্যবহারের জন্য অনেকেই এই অ্যাপলিকেশান টি ব্যাবহার করে থাকেন। বিগতছরে দীর্ঘদিনের পরিচিত কোম্পানি ‘চিতা মোবাইল’ এই অ্যাপলিকেশান এর মালিকানা কিনে নেয়। আর এরপর থেকে ওরা ইউজার এর গুগুল প্লাস এর সমস্ত ইনফরমেশান নিজেরদের সার্ভারে আপলোড করে এবং সেই ডেটা নানান কোম্পানি কে বিক্রি করে। এই অ্যাপলিকেশানটি যদি আপনার মোবাইলে থেকে থাকে তবে আপনার ব্যাক্তিগত তথ্য ও ফোনের সমস্ত ছবি কিন্তু যেকোনো কোম্পানির কাছে আপনার অজান্তেই চলেযেতে পারে।

২। ES File Explorer

বর্তমানে সর্বাধিক ব্যাবহৃত ফাইল এক্সপ্লোরার অ্যাপলিকেশান গুলির মধ্যে এটি একটি। এই অ্যাপলিকেশান এর ফ্রি ভারসানে অ্যাডভ্যাটাইজম্যান্ট এর মাধ্যমে আপনাকে বাধ্য করা হবে আরও নানান অ্যাপলিকেশান ডাউনলোডের জন্য যেই অ্যাপলিকেশান গুলো আপনার মোবাইলের পক্ষে হানিকারক হতেপারে।

৩। UC Browser

হ্যাঁ!! একদম ঠিক পড়েছেন। UC Browser অ্যাপলিকেশানটি বর্তমানে ভারত ও চীনের সর্বাধিক ব্যাবহৃত ব্রাউজার অ্যাপলিকেশান। জানেন কি এই অ্যাপলিকেশানটি আপনার মোবাইল থেকে কি কি তথ্য নিয়েনেয়? জানলে অবাক হবেন, এই অ্যাপলিকেশানটি আপনার সার্চ হিস্টোরি থেকে শুরুকরে আইএমএসআই নাম্বার, আইএমইআই নাম্বার, অ্যান্ড্রয়েড নাম্বার, ওয়াই-ফাই ম্যাক অ্যাড্রেস এর মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার অজান্তেই আপনার মোবাইল থেকে নিয়ে গুগুল, ইয়াহু এর মতো বড়ো বড়ো কোম্পানিকে বিক্রিকরে দেয়। আর এই তথ্যগুলোর উপর নির্ভরকরে গুগুল, ইয়াহু আপনার মোবাইলে নানাভ্যাবে অ্যাডভ্যাটাইজমেন্ট করেথাকে।

৪। CLEAN it

জাঙ্ক ফাইল ক্লিনার এই অ্যাপলিকেশানটি জাঙ্ক ফাইল ক্লিনের নামকরে আপনার মোবাইলের ‘কেস’ ফাইগুলোকেও ডিলিট করেদেয়। যার ফলসরূপ আপনার মোবাইলের স্পিড অনেকটাই কমেযায়। এছাড়া বিরক্তিকর অ্যাডসতো রয়েইছে।

৫। Music Player

বিরক্তিকর অ্যাডসের সাথে আসা মিউজিক প্ল্যেয়ার এই অ্যাপলিকেশানটি আপনার ‘ডেটা’ ও ‘ব্যাটারি’ দুটোই অকারনে নষ্ট করে।

৬। DU Battery Saver & Fast Charge

ফাস্ট চার্জ? আপনাদের আজ একটা কথা জানিয়ে দেই, কোনো অ্যাপলিকেশানই আপনার মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি চার্জ করতে পারেনা। তাই এই অ্যাপলিকেশান এর নামটিকে শুধু মার্কেটিং ফান্দা হিসেবে ধরেনিতে পারি। এই অ্যাপলিকেশানটি অ্যাডস এর জাইন্ট পোর্টাল বললে কিছু ভুল বলা হবে না। নানান বিরক্তিকর অ্যাডস এ ভর্তি এই অ্যাপলিকেশানটি শুধুমাত্র আপনার মোবাইলের ব্যাটারি ও র‍্যাম শেষ ছাড়া আর তেমন কিছুই করেনা।

৭। Dolphin Web Browser

UC Browser এর মতো এই অ্যাপলিকেশানটি আপনার নানান গোপন তথ্য কালেক্ট করে। জানলে অবাক হবেন আপনার ব্রাউজার যখন ‘ইনকগনিটো’ মুড এ থাকে, তখনও এই অ্যাপলিকেশানটি আপনার ডেটা কালেক্ট করে।

৮। Photo Collage

কোলাজ ক্রিয়েটার এই অ্যাপলিকেশানটিতে আপনি ১২টি ফ্রেমে আপনার ছবিগুলি কোলাজ করতে পারেন। কিন্তু জানেন কি এই অ্যাপলিকেশানটিও আপনার ফোনের গ্যালারি থেকে ছবি কালেক্ট করতে পারে। সাথে বিরক্তিকর বিজ্ঞাপনে আপনার স্ক্রিন ভরিয়েদেয়।

৯। Clean Master

‘চিতা মোবাইল’ –এর বানানো এই পপুলার অ্যাপলিকেশানটি আজকের দিনে কাজের কাজ কিছু করেনা বললেই চলে। কারন, আজ থেকে বহু বছর আগে এই অ্যাপলিকেশান এর র‍্যাম সেভিং ফিচারসটি বেশ সাহায্য করলেও এখনকার মোবাইলগুলোতে ইনবিল্ট র‍্যামসেভিংস ফিচারস পাওয়াযায়।

১০। প্রায় সব অ্যান্টিভাইরাস অ্যাপলিকেশান

মোবাইলের ভাইরাস দূর করার জন্য আমরা সকলেই প্লেস্টোর থেকে অ্যান্টিভাইরাস অ্যাপলিকেশান ডাউনলোড করি। কিন্তু বেশিরভাগ অ্যান্টিভাইরাস অ্যাপলিকেশান কাজের কাজ কিছুই করেনা। শুধু আপনার মোবাইলের র‍্যাম আর ব্যাটারি শেষ করে

আপনার মোবাইলে যদি এই অ্যাপলিকেশানগুলি থেকে থাকে তবে এখনই আন-ইনস্টল করুন এবং শেয়ার করে বন্ধুদেরও জানিয়ে দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান