একাত্তর বাংলাঃ শুরু হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা। মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্যাকেজে ছাড় দিচ্ছেন ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত। একই ছাদের নিচে দেশ- বিদেশে ভ্রমণ বিষয়ক সব তথ্য পেয়ে সন্তুষ্ট দর্শনার্থীরাও।
বিমান ভ্রমণে যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নতুন জায়গায় ভ্রমণ করতে কেনা ভালবাসে। তবে বিড়ম্বনাও কম কিসে। টিকিট ক্রয় থেকে শুরু করে থাকা খাওয়ার চিন্তা মাথায় আসলেই ভ্রমণ আর আনন্দের হয়ে ওঠেনা।
তাইতো ভ্রমণ পিপাসুদের কথা মাথায় রেখে রাজধানীর হোটেলে সোনারগাঁও-এ আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলার। যেখানে তুলে ধরা হয়েছে দেশ-বিদেশে ভ্রমণের নানা তথ্য। বিভিন্ন প্যাকেজে দেয়া হচ্ছে সর্বোচ্চ ছাড়।
একই ছদের নিচে ভ্রমণ সংক্রান্ত সব তথ্য পেয়ে সন্তুষ্ট প্রকাশ করলেন দর্শনার্থীরা।
এক দর্শনার্থী বলেন, ‘আমাদের দেশে অনেকগুলো হোটেল চালু হয়েছে তবে আমরা সেগুলো জানি না বা কোনটা কেমন অফার দিচ্ছে সেটাও জানি না। মূলত এগুলো জানার জন্যই মেলায় আসা।’
আরেকজন বলেন, ‘পরিবার নিয়ে ঘুরতে যেতে ভালো লাগে। এখানে দেখতে এসেছি, কারা কেমন প্যাকেজ দিচ্ছে।’
মেলায় বাংলাদেশ বিমানে নির্দিষ্ট রুটে দেয়া হচ্ছে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়।
শুধু দেশীয় পর্যটক নয় বিদেশী পর্যটন আকর্ষণে কাজ করা হচ্ছে বলে জানান আয়োজক কমিটি।
আয়োজক মো. নূর ইসলাম বলেন, ‘এটার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ ট্যুরিজমকে উন্নত করা হয় তাই কেবল না বরং বাইরের টুরিস্ট আমরা বেশি করে পাই। যাতে আমাদের বাংলাদেশে রেভিনিউটা বেশি আসে।’
৩০ টাকা প্রবেশ মূল্যের এই প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে আগামী শনিবার পর্যন্ত। যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ৪৮টি প্রতিষ্ঠান ৫টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে অংশগ্রহণ করছে।

