একাত্তর বাংলাঃ সাতক্ষীরায় আগামী ৮ মার্চ নারী আন্তর্জাতিক দিবস ২০১৯ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারামহি মুখার্জী, সাতক্ষীরা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, তৈয়ব হাসান বাবু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা জোৎস্না দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, অর্থনীতি ও কর্মক্ষেত্রে নারীর সমতা। টেকসই উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। কারণ, সকল পর্যায়ে নারী সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন নারী সংগঠন অংশগ্রহণ করে।

