সুমন ভৌমিকঃ ময়মনসিংহে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ১২ নং ওয়ার্ডবাসীর জরিপে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন আনিসুর রহমান আনিস।

নিজ ওয়ার্ডের তৃণমূলবান্ধব ব্যক্তি হিসেবে সবার পছন্দের মানুষ তিনি এবং মানুষের কল্যাণে ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আনিসুর রহমান আনিস একজন সমস্যা নিরুপনকারী মানুষ। কারো কোন বিপদ-আপদে যে মানুষটি ছুটে আসেন তার নাম আনিসুর রহমান আনিস। তিনি ওয়ার্ডের বিভিন্ন মানুষের সমস্যার কথা শুনেন ও সাধ্যমত ব্যবস্থাও করেন। নিজ এলাকায় দানবীর হিসাবে প্রচুর সুনাম রয়েছে এবং এলাকাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

দানবীর আনিস, একাধারে সমাজ সেবক, ক্রীড়া সংগঠক, স্বনামধন্য ব্যবসায়ী, ধর্মানুরাগী এবং অসহায় মানুষের বন্ধু হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেন। শহরের খ্যাতনামা কমিউনিটি সেন্টার আব্দুল্লাহ্ কমিউনিটি সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ও বলাকা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুর রহমান আনিস। মূলত আর কে মিশন রোড একাংশ, নওমহলের একাংশ, গজিয়াবাড়ি রোড , হৃদয়ের মোড়, চৌরঙ্গী মোড় একাংশ, সর্দার বাড়ি একাংশ, শিকদার বাড়ির একাংশ, রুটিওয়ালা পাড়ার একাংশ, ত্রিশাল বাসষ্ট্যান্ট একাংশ ও ফিরোজ লাব্রেরী মোড় একাংশ নিয়ে ১২ নং ওয়ার্ড। তিনি প্রতিনিয়ত এ সব এলাকায় গনসংযোগ, প্রচারণা ও নির্বাচনি প্রস্তুতি সভা চালিয়ে যাচ্ছেন। নিজ এলাকায় সকল প্রকার উন্নয়ন ও ফুটবল, ক্রিকেট টিম’কে শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন। ব্যক্তি হিসাবে একজন সাদা মনের সরল ব্যক্তিত্ব এবং যে কোন সামাজিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করে থাকেন। উন্নয়ন কর্মকান্ডে এলাকায় তার বলে বেশ খ্যাতি রয়েছে। তিনি জনপ্রতিনিধি না হয়েও এলাকায় যে ধরনের উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে নিজের মেধার স্বাক্ষর রেখে চলেছেন। তার ধারাবাহিকতা বজায় রাখতেই ভোটারগণের পছন্দের সুপাত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এলাকার সুশীল সমাজ থেকে শুরু করে অবাল-বৃদ্ধ-বনিতা সবার মুখে জয় জয়কার আগামীর কাউন্সিলর আনিসুর রহমান আনিস। ১২ নং ওয়ার্ডকে ঘিরে এলাকায় জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে গণজোয়ার।

এলাকাবাসী মনে করেন, ব্যাপকতর উন্নয়ন ও সামাজিকভাবে ওয়ার্ডটিকে মডেল রূপে শক্তিশালী করতে পরোপকারী সরল ব্যক্তিত্ব, জনবান্ধব, ত্যাগী নিবেদিত ব্যাক্তি আনিসকে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে চায়। এলাকার সকল বয়সের ভোটারদের দাবী’কে জোড়ালোভাবে চাওয়ার পাত্রে পরিণত করতে সক্ষম হয়েছেন এই দানবীর ও ক্রীড়াব্যাক্তিত্ব। ১২ নং ওয়ার্ডে সবখানে রয়েছে তার সরব পদচারনা এবং তিনি বিপুল জনসমর্থনে বিজয় লাভ করবেন এটা এলাকাবাসীর জরিপে স্পষ্ট প্রতীয়মান। তিনি এই ওয়ার্ডটিকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলে সকল বয়েসী মানুষের আত্মবিশ্বাস।
যে ওয়ার্ড থাকবে মাদক মুক্ত তরুন-যুব সমাজ, থাকবে নারীদের অগ্রগামীতায় আধুনিক ও যুগোপযোগী কার্যক্রম। আনিস কাউন্সিলর হিসাবে নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন ও সেবাদানের ধারাবাহিকতা বৃদ্ধি পাবে বলে এলাকাবাসী জানান। এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে তিনি সব সময় সাহসী পদক্ষেপ নিয়ে থাকেন। আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দল-মত নির্বিশেষে ওয়ার্ডবাসীর দোয়া, আর্শিবাদ ও সহযোগিতা চেয়েছেন এই তরুণ সমাজ সেবক। তিনি কাউন্সিলর হিসেবে ওয়ার্ডের জনগণের সেবক হতে চান ।

