অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, ২ অপহরণকারী আটক

Date:

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের সফল নের্তৃত্বে ঝিনাইদহে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, ২ অপহরণকারী আটক

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুরের কমলাপুর গ্রাম থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আশরাফুজ্জামান সিজানকে খুলনার দৌলতপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব।

এ ঘটনার সাথে জড়িত দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো-খুলনার ফুলতলা বরন পাড়া এলাকার সরোয়ার মোল্লার ছেলে তানভীর আহম্মেদ (১৯) ও যশোরের আরবপুর এলাকার মৃত মোর্শেদ মিয়ার ছেলে আব্দুল্লাহ আল নাদিম (২০)। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ১৯ ফেব্রুয়ারী বিকালে যশোর জেলার চৌগাছা থানা এলাকা থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল মহেশপুরের কমলাপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে আশরাফুজ্জামান সিজান।

এসময় তাকে অপহরণ করা হয়। পরিবারের লোকজন তাকে কোথাও খুঁজে না পাওয়ায় তার পিতা চৌগাছা থানায় ২০ ফেব্রুয়ারী অভিযোগ দায়ের করে।

২২ ফেব্রুয়ারী অপহরনকারীরা মোবাইলে ফোনের মাধ্যমে সিজানের পিতার নিকট ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃতের পিতা তাদেরকে ৪৫ হাজার টাকা মুক্তিপণ দেয়। বিষয়টি র‌্যাবকে জানালে মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে শনিবার সকালে খুলনার ফুলতলার বড়ণ পাড়া থেকে অপহরণকারী তানভীর আহমেদ ও দুপুরে একই এলাকা থেকে অপর অপহরণকারী আব্দুল্লাহ আল নাজিমকে আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক রাতে খুলনার দৌলতপুরের হাজি ইব্রাহিম রোডের শেখ মতলেবুর রহমানের বাড়ি থেকে সিজানকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের কাছ থেকে ১০ টি সিম কার্ড ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান