একাত্তর বাংলাঃ জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব সংশোধন বিল ২০১৯ সহ তিনটি বিল পাস হয়েছে।
বিরোধী দলীয় সংসদ সদস্যদের বেশ কিছু সংশোধনী প্রস্তাব সত্ত্বেও বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদে কণ্ঠভোটে তিনটি বিল পাস হয়।
‘গণপ্রতিনিধিত্ব সংশোধন বিল ২০১৯’ ছাড়াও ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বিল ২০১৯’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ সংশোধন বিল ২০১৯’ সংসদে পাস হয়।
সংশ্লিষ্টরা মন্ত্রীরা এসকল বিল উত্থাপন করলে জাতীয় পার্টির সংসদ সদস্যরা বেশ কিছু সংশোধনী এনে এসব বিল পাসের আগে আরও পরীক্ষা নিরীক্ষার প্রস্তাব করে। তবে, এসব প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
পরে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। এর আগে, স্পিকার শিরিন শারমীনের সভাপতিত্বে সন্ধ্যা সাতটায় সংসদের অধিবেশন শুরু হয়।

