একাত্তর বাংলাঃ আজও কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৮৭জন রোহিঙ্গা।
উপজেলা প্রশাসন জানায়, শনিবার সকালে নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফের মগপাড়া বেড়িবাঁধ এলাকায় ঢুকে পড়ে। সেখান থেকে ২২টি রোহিঙ্গা পরিবারের ৮৩ জন সদস্যকে সেনাবাহিনীর হারবার পয়েন্টের ত্রাণ কেন্দ্রে নেয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা, বিশুদ্ধ পানি ও খাবার দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে তাদেরকে পাঠানো হয় টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে।
গত এক সপ্তাহে নতুন কোরে বাংলাদেশে প্রবেশ করেছে সহস্রাধিক রোহিঙ্গা।

