কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে চাঞ্চল্যকর ভগ্নিপতি আখতারুজ্জামান হত্যা মামলায় তিন ভাইয়ের একজনকে ফাঁসী ও দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। গতকাল বুধবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
২০১২ সনের ২৭ সেপ্টেম্বর নিহত আক্তারুজ্জামান তার স্ত্রী রোকসানা আক্তার হেপীকে আনার জন্য তার শ্বশুড় বাড়ী পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দী যায়। পরে কথা কাটাকাটির জের ধরে আসামীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে নিহতের ভাই রুহুল আমিন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে পুলিশ চার্জশীট দিলে বিচারের জন্য উপরোক্ত আদালতে প্রেরণ করে। বিচার চলাকালীন আসামী আজিজুল ইসলাম মারা যায় ও অপর তিন আসামী বিচার চলাকালে পলাতক হয়।
সাক্ষ্য জেরা শেষে ৩ ভাই আসামী মোয়াজ্জেম হোসেন মজুকে দন্ড বিদি ৩০২/৩৪ ধারায় মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অপর আসামী মোবারক ও আরমানকে উপরোক্ত ধারায় যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি মোঃ হুমায়ান ও আসামী পক্ষে ছিলেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী এ.বি.এম লুৎফর রাশিদ রানা।

