‘আওয়ামীলীগের বটবৃক্ষ ধর্মমন্ত্রীকে বাদ দিয়ে কর্মী সমাবেশ-তৃণমূলের আদর্শিক রক্তক্ষরণ’

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহের প্রান-পুরুষ আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান । রাজনীতির অভিভাবক সর্বদলীয় জনমত । একজন মুক্তিযোদ্ধা । একজন অভিভাবক । একজন সু-দক্ষ রাজনীতিবিদ ।

তিনি একজন গেম মেকার । যার হাতের নিপুন ছোয়ায় আজকের ময়মনসিংহের আওয়ামীলীগের রাজনীতির মূল হয়েছে দেশময় সুবিন্যাস্ত । আপন মহিমায় যার নেতৃত্বগুনে দলকে টেনে নিয়ে এগিয়ে চলেছেন এক অনন্য উচ্চতার দিশায় ।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যার মূল্যায়ন করেছেন একের পরে এক সম্মানের আসনে বসিয়ে । যার রাজনৈতিক প্রজ্ঞার কাছে পরাভূত অনেক রাঘব-বোয়াল । তাকেই বাদ দিয়ে ময়মনসিংহের আওয়ামীলীগের কর্মী সমাবেশ !

এ যেন তৃনমূল মুজিব সৈনিকদের কাছে আদর্শিক রক্তক্ষরণ । টান টান উত্তেজনা চলছে ।

সর্বত্রই আলোচনা-সমালোচনা ‘ এও কি সম্ভব ?

প্রিন্সিপাল মতিউর রহমান কে বাদ দিয়ে আওয়ামীলীগের কোন কর্মসূচী তাও তার নির্বাচনী এলাকায়, এ কি আদৌ সম্ভব ?

প্রশ্ন এখন মুজিব আদর্শের রাজনীতির সাথে হাইব্রীড ও উড়ে এসে জুড়ে বসাদের সাথে । তবে কি কাল আদর্শের পরাজয় হবে ?

তৃণমূল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে । এ যেন বদ্ধমূল সংকল্পে পরিণত রাজনৈতিক দিশা ।

আজ দুপুর ১২টায় শিব বাড়ীস্থ দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামীলীগের জরুরী সভাতে প্রতিটি নেতা-কর্মী এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন । আগামীকাল ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী কর্মী সমাবেশে উপস্থিত হবেন বলে সূত্র মাধ্যেমে নিশ্চিত ধারনা ।

এখন প্রশ্ন আসে যদি, কেন স্যার কে বাদ দিয়ে অতিথি তালিকা করা হলো ?

সদুত্তোরে আয়োজনকারীরা হয়তো বলতে পারে আমরা পোস্টার করেছি স্যার কে রেখে । কিন্তু সেটা সমীচিন হবে কি ?

সামাজিক যোগাযোগ মাধ্যেমে প্রচারনা চলছে বেশ ! কিন্তু সেখানে কোথাও তো ধর্মমন্ত্রী নেই । তাহলে এ কিসের আলামত ? এটি কি আওয়ামীলীগের দূর্গে অনুপ্রবেশকারীদের শক্তিমত্তার হানা নাকি ন্যায়ের রাজনীতি আজ ভুলন্ঠিত হতে চলেছে ?ময়মনসিংহের প্রবাদ-পুরুষ ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান কে বাদ দিয়ে পোস্টার এখন দেয়ালে দেয়ালে বিষবাষ্প ছড়াচ্ছে !

ময়মনসিংহের আলোচিত এক প্রবীণতম আওয়ামীলীগের রাজনীতিবিদ বলেন, দলের ভিতরে টানাপোড়েন চলছে এটি নিয়ে কোন দ্বিমত নেই । হঠাৎ করে আওয়ামীলীগের নেতা বনে যাওয়া সুদিনের পাখিদের কারনেই র্সৃষ্ট এ জটিলতা ।

তিনি বলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ মানেই প্রিন্সিপাল মতিউর রহমান । একজন খেটে খাওয়া জনতা হতে বুদ্ধিজীবির কাছে প্রশ্ন রেখে দেখুন তারা কি বলে ?

এ সময় তিনি বলেন, তারা এক কথায় বলবে ময়মনসিংহের মাটি ও মানুষের নেতা মতি স্যার । আমরা ময়মনসিংহের আওয়ামীলীগ বলতেই মতি স্যার কেই জানি ।

এবার আসি আগামীকাল সেই মাহেন্দ্রক্ষনের কর্মী সমাবেশ নিয়ে জটিলতা সৃষ্টতাকে ধুয়ে-মুছে সাফ করে দেবার মন্ত্রবাজি ।

আবারো পোস্টার হলো । কিন্তু এবার ধর্মমন্ত্রীকে রেখে । আবারো দাওয়াদ কার্ড ছাপানো হলো বেশ আড়ম্ভরে তবে ভিন্নতা শুধু সেখানে অতিথি তালিকাতে মাটি ও মানুষের শ্রধ্ধাভাজন ধর্মমন্ত্রীকে রেখে ।

দলীয় অফিতে এ আলোচনা এখন চাওড় । কেন্দ্রীয় নেতাদের প্রেসারেই নাকি আবার নতুন করে কর্মী সমাবেশের ছক আকা হয়েছে ।

এটি কি সমাধান ? অবশ্যই নয় । কারণ, এই ময়মনসিংহের আওয়ামীলীগের রাজনীতি প্রতিষ্ঠাকারী সৈয়দ নজরুল ইসলাম ( অস্থায়ী রাষ্ট্রপতি), রফিক উদ্দিন ভূইয়া । এরপর যদি ময়মনসিংহ নৌকার কাপ্তানের নাম ঘোষনা করতে হয় সেটি বিনা বাধায় চলে আসবে জনতার মুখে, জনতার মতি স্যার ।

অতীতের চেয়ে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের রাজনীতির শক্তিমত্তা প্রকাশিত ও প্রমাণিত ময়মনসিংহ মহানগর শাখায় ধর্মমন্ত্রীর সুযোগ্য সন্তান মোহিত উর রহমান শান্ত । নতুন দিশায় নব আনন্দের আভা ছড়াচ্ছে আওয়ামী বাগানে । ঠিক তখনই এমন ষড়যন্ত্রের সূদুর-প্রসারী ভাবনা আগামী কালকের সম্ভাব্য কর্মী সমাবেশ ।

আওয়াজ আসলো ময়মনসিংহের প্রতিটি উপজেলা হতে ‘আগামীকাল ধর্মমন্ত্রীর পক্ষ হতে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানাতে সমাবেশস্থলে হাজির হবে বিশ হাজার মুজিব আদর্শের সৈনিকবৃন্দ ।

আগামীকালকের সমাবেশ হয়তো ময়মনসিংহের রাজনীতির ইতিহাসে নতুন এক আওয়ামীলগের কান্ডারীর দেখা মিলবে যার নাম জনতার নেতা মোহিত উর রহমান শান্ত ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান