নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অসিদের বিপক্ষে অনবদ্য ব্যাটিং করে শতরানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করা মুশফিকে বীরের সম্মান দিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।
খেলা শেষে মাঠ থেকে বের হওয়ার সময় সেঞ্চুরিয়ান মুশফিককে অভিনন্দন জানান অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার-উসমান খাজাসহ অন্যরা।

