একাত্তর বাংলাঃ সরকারের অব্যবস্থাপনার কারণেই মানুষ প্রাণ হারাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রকে ভালোভাবে পরিচালনার কোনো ইচ্ছে ক্ষমতাসীনদের নেই উল্লেখ করে তিনি আরো বলেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকাই তাদের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানান শেষে চকবাজারের আগুনের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই সরকারের ব্যর্থতা সকল ক্ষেত্রেই আছে, আজকে সব জায়গাতেই মানুষ জীবন হারাচ্ছে। সব জায়গাতেই মানুষ প্রাণ হারাচ্ছে। দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডে যেসব মানুষ প্রাণ হারিয়েছে তাদের প্রতি আমরা শোক জানাই ‘

