একাত্তর বাংলাঃ জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন না দিলে দেশে খারাপ সময় আসবে বলে হুঁশিয়ারি করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
শুক্রবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এসময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বেগম জিয়ার দুর্নীতি মামলার রায় আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচনকে অনিশ্চিত করে দিয়েছে।
মান্না বলেন, দুই কোটি টাকার মামলার জন্য তারা পুরো দেশে তোলপাড় সৃষ্টি করে ফেলেছেন। আমরা যেমন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চাই তা আদৌ হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোকে সমাবেশ করার সুযোগ দিন। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে পারেন সেই অবস্থা তৈরি করুন, না হলে দেশে খুব ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।

