২৩ ক্রুসহ ব্রিটিশ তেল ট্যাংকার আটক করেছে ইরান

Date:

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) শুক্রবার ব্রিটেনের একটি তেল ট্যাংকার আটক করেছে। এতে ২৩ জন ক্রু ছিলেন বলে বিবিসির খবরে বলা হয়েছে। রয়টার্স, বিবিসি, টেলিগ্রাফ, সিএনএন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করার দায়ে ব্রিটেনের তেলবাহী ট্যাংকারটিকে আটক করা হয়েছে। জাহাজটির নাম স্টেনা ইমপেরো। জাহাজটি সৌদি আরব যাওয়ার পথে ছিল।

আটক হওয়া জাহাজের মালিক প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা দল জানায়, আমরা বর্তমানে জাহাজটির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি।

আইআরজিসি’র জনসংযোগ দপ্তর শুক্রবার রাতে এক বিবৃতিতে জানায়, ইরানের হরমুজগানের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে ‘স্টেনা ইমপেরো’ নামের একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করা হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়, আন্তর্জাতিক সামুদ্রিক আইনের প্রতি সম্মান না দেখানোয় ইরানের ওই সংস্থা তেল ট্যাংকারটি আটকের অনুরোধ জানায়।

এই ঘটনায় ব্রিটেন সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা সিএনএনকে জানায়, ‘আমরা ‘ট্যাংকার আটক হওয়ার’ ঘটনার আরো তথ্য সন্ধান করছি।’

এদিকে দুই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ব্রিটিশ পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার ‘স্টেনা ইমপেরো আটক করা হয়েছে। এদের মধ্যে একজন কর্মকর্তা বলেন, ইরান এ কাজ করেছে।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেলবাহী ট্যাঙ্কার আটকের ঘটনার ব্যাপারে তিনি ব্রিটেনের সঙ্গে আলোচনায় বসবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান