একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে পৃথক দু’টি অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩২০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ৫ নভেম্বর এসআই মোঃ হাবিবুর রহমান সংগীয় ফোর্স নান্দাইল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নান্দাইল মধ্যবাজার থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ৩২০ কেজিসহ পলিথিন ব্যবসায়ী রঞ্জন কুমার সাহা (৫০)-কে গ্রেফতার করা হয়।
অপর অভিযানে একইদিনে এসআই শামীম আল মামুন সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে কোতোয়ালী থানাধীন মাসকান্দা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম ওরফে সজিব (৩৫) ও মোঃ সৈয়দ লিপু সুলতান (৩৭)-কে গ্রেফতার করা হয়।

