একাত্তর বাংলা রিপোর্টঃ স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদলের উদ্যোগে ১২ আগস্ট ( সোমবার) রাত সাড়ে ৮ ঘটিকায় ময়মনসিংহ নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন ও সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা ও সাধারণ সম্পাদক দাউদ রায়হান, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন ও সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ।
বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীদের একটাই দাবি ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ।

