সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার অন্তর্গত ব্যবসায়িক ভাবে সরিষাবাড়ী বড় বাজার (আরামনগর বাজার) হিসেবে পরিচিত। আরামনগর বাজার মেইন রোডে সরকার প্লাজার দ্বিতীয় তলায় ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর একটি উপ-শাখা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
তারাকান্দি শাখার ম্যানেজার অব জেনারেল ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার হোসাইন মোহাম্মদ সোলায়মান উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন। পবিত্র কোরআন তেলাওয়াতে মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন ইসলামি ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্ড হেড অব রিটেইল ইনভেস্টমেন্ট উইং মোঃ আবদুল জব্বার। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডন্ট এন্ড হেড অব জোন ড. মোহাম্মদ সোলাইমান।
উপস্থিত অন্যান্য কর্মকতা, অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্রধান অতিথি ফিতা কেটে অত্র শাখার উদ্ভোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তারাকান্দি শাখার সিনিয়র অ্যিাসিসষ্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ শহিদুল আলম। গ্রাহক ও সুধীজনের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষা বিষয়ক গবেষক ও যমুনা গার্ডেন সিটির স্বত্ত্বাধিকারী মোঃ আবুল হোসেন সরকার, দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক ও কাব্যকথা ডিজিটাল প্রিন্টার্সের স্বত্ত্বাধিকারী মোঃ আন্নু মিঞা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান, এডভোকেট মোঃ আঃ আওয়াল। এসময় উপস্থিথ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন অত্র আরামনগর উপ-শাখার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বুথ ব্যাংকিং ডিভিশন মো. মাহবুব আলম, তারাকান্দি শাখার ব্যাবস্থাপক শফিকুল ইসলাম, আরামনগর বাজার শাখার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও সাংবাদিকবৃনদ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা ও উদ্বোধন শেষে অত্র শাখা ও ব্যাংকের সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন আঃ মালেক। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ভালো মানের খাবার পরিবেশন করা হয়।

