মোঃ রবিউল ইসলাম, সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এম. মঞ্জুরুল মোর্শেদ তরফদার সোহেল।
তিনি সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা শাহজাহান তরফদার এর জ্যেষ্ঠ পুত্র। এর আগে তিনি ঈদকে সামনে রেখে সবাই যেন ঈদের আনন্দ ভোগ করতে পারে এজন্য গরীব, অসহায় বানভাসিদের মাঝে ঈদ উপহারও তুলে দেন।
তিনি বলেন, করোনা ও বন্যা তবুও থেমে থাকেনা জীবনের পথচলা। এরই মাঝে ঈদ আসে; আসে আনন্দের সংবাদ। এই ঈদ প্রতিটি অসহায় মানুষের জীবনে বয়ে আনুক খুশির বন্যা।

