বদরুল আমীনঃ সততার অর্জন। এমন নজির স্থাপন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশে কর্মরত সদ্য পদন্নোতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক ফারুক হোসেন। উর্ধতন পুলিশ অফিসারদের মূল্যয়ন আজ তাকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় ওসি তদন্তের চেয়ারে বসিয়েছে। রাজনীতি, আন্দোলন, অপরাধ আর তুখোর তুখোর রাজনৈতিক ব্যক্তিদের বসবাস এই এলাকাতেই। দেশের উল্লেখযোগ্য থানা গুলোর মধ্যে এটিও গুরুত্বপূর্ণ থানা। প্রোফিট পোস্টিং হিসেবে এর প্রচার কম নয়। আর এখানেই ফারুক হোসেন যোগ্য বিবেচিত হয়ে পোস্টিং পেয়েছেন। ফারুক হোসেন যেমনি একজন ভালো মানুষ তেমনি একজন ভালো বিচক্ষন পুলিশ অফিসারও। সদালাপি সাদা মনের মানুষ। তিনি দায়িত্ব পালনে অবিচল। কঠিন পরিশ্রমি। একজন সত পুলিশ অফিসার। এমবি’এ করেই ২০১১ সনে তিনি পুলিশে যোগদান করেন। তার চাকুরী জীবন কেটেছে সিরাজগজ্ঞ ও ময়মনসিংহে। ময়মনসিংহে ফারুক হোসেন চাকুরী করার সুবাদে অনেক অভিযানের প্রশংসার কথা কাগজে ফলাও হয়েছে। পুলিশী দায়িত্ব পালনের সুনাম পুলিশ প্রশাসনেও রয়েছে। পুলিশের ইমেজ রক্ষায় অপরাধীদের কাছে যেমনি তিনি আতংক তেমনি মানবিক পুলিশ হিসেবে দায়িত্ব পালনেও থাকেন অবিচল। তাই হয়তো ময়মনসিংহ রেজ্ঞ পুলিশ কর্মকর্তা ও জেলা পুলিশের কর্মকর্তার চোখ এড়ায়নি। যার ফলশ্রুতিতে ফারুক হোসেন এর প্রাপ্তি কোতোয়ালী মডেল থানার ওসি তদন্ত। নতুন এই কর্মস্থলে পুলিশ অফিসারদের ভীড়ে কতটা ভালো থাকতে পারবেন এটাই দেখার বিষয়? টাঙ্গাইলের ছেলে ফারুক হোসেন। পুলিশী দায়িত্ব পালনে তার সততার কমতি নেই। ময়মনসিংহে তার গ্রহনযোগ্যতা ব্যাপক। খুব সাহসী। ফারুক হোসেনকে কোতোয়ালী মডেল থানায় ওসি তদন্তের দায়িত্ব দেয়ায় অনেকেই সাদুবাদ জানান। শহরবাসী মনে করেন, মাদক ও অপরাধ দমনে তিনি আরো সক্রিয় হবেন। আইন-শৃঙ্খলার আরো উন্নতি হবে।
সততার অর্জন ও একজন ফারুক হোসেন
Date:

