সুমন ভৌমিকঃ ময়মনসিংহ সদরে তৃণমূল কাউন্সিলর ও তৃণমূল নেতা-কর্মীরা আওয়ামী লীগ রাজনীতিতে উচ্ছাসিত এবং তাদের মাঝে আনন্দের সুবাতাস বইছে। তৃণমূলের বা তাদের রায়ের বিজয় হয়েছে। ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীতা নিয়ে সংশয় এর মেঘ কেটে গেছে।
সূতমতে, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাচনে প্রার্থী বাছায়ে গত ৩০ জানুয়ারী সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কন্ঠ ভোটের মাধ্যেমে প্রাথমিকভাবে নির্বাচিত নামগুলো কেন্দ্রে পাঠানোর কথা থাকলেও একটি মহলের ইশারায় সর্বোচ্চ কন্ঠ ভোটে নির্বাচিত প্রার্থী আশরাফ হোসাইন এর নামটি কেন্দ্রে পাঠায়নি। এ নিয়ে ময়মনসিংহে মিশ্র ক্রিয়া-প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিলো। সর্বত্রই সমালোচনা চলছিলো ময়মনসিংহে আওয়ামী লীগে গুনপোকা’র আবির্ভাব ঘটেছে!
আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলেন, ময়মনসিংহ আওয়ামী লীগের ঘাটি। এখানে অন্য কোন দলের তেমন কোন প্রভাব নেই বললেই চলে। এখানে যে কোন নির্বাচনে যদি প্রার্থী নির্বাচনের বিষয়ে তৃণমূলের মতামতের ভিত্তিতে দেয়া হয় তবে বিএনপি শক্তিশালী প্রার্থী দিলেও আওয়ামী লীগের প্রার্থী বিজয় সম্ভব।
বর্ধিত সভার বিষয়ে জানতে চাইলে নেতৃবৃন্দরা বলেন, আপনার অবগত রয়েছেন যে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার জন্য হোটেল আমির ইন্টারন্যাশনাল এ একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিলো। সেই সভায় নেতৃবৃন্দরা সিদ্ধান্ত নেন তৃণমূল কাউন্সিলরদের ভোটে নির্বাচিত ব্যক্তিরাই সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী প্রাথমিকভাবে কেন্দ্রে পাঠানো হবে। সেখানে ২৮০ জন তৃনমূল কাউন্সিলরদের বিপুল কন্ঠ ভোটে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়ার জন্য ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক-আশরাফ হোসাইন কে ব্যাপক ব্যবধানে প্রাথমিকভাবে সমর্থন দেন।
কেন্দ্রে নামের তালিকা পাঠানো নিয়ে ধুম্রজাল সৃষ্টির বিষয়ে নেতৃবৃন্দরা বলেন, আসলে এটা অস্বীকার করার কোন উপায় নেই যে ময়মনসিংহ আওয়ামী লীগের কতিপয় নেতৃবৃন্দরা রাজনৈতিক অপকৌশল অবলম্বন করে রহস্যজনক কারনে তাদের পছন্দ মাফিক প্রার্থীতার তালিকা পাঠিয়েছিলো। তবে নেত্রী সর্ব বিচক্ষণ । ময়মনসিংহের বিষয়ে তিনি ভালই অবগত আছেন। তাই তিনি তৃণমূল কাউন্সিলরদের আকাংঙ্খার বাস্তব প্রতিফলনের মাধ্যেমে আশরাফ হোসাইন’কেই চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনিত করেন।
তৃণমূল কাউন্সিলররা একাত্তর বাংলাকে জানান, জননেত্রী শেখ হাসিনা আমাদের মূল্যায়ন করেছেন এবং এরই মাঝে আমাদের আকাংঙ্খার জয় হয়েছে।
তৃণমূল কাউন্সিলররা আরো বলেন, আশরাফ হোসানকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয় ছিনিয়ে এনে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।

