বাপ্পী দাসঃ ৪ জানুয়ারী দুপুর ২ ঘটিকায় বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিলের দাবীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় পথিক হিউম্যান রাইটর্স ফাউন্ডেশন ও ময়মনসিংহ হেলা সমাজ আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিলের দাবীতে প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশগ্রহন করেন।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান পথিক বাদল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব রঘুনাথ রাজপুত এবং কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা শান্তিরাম ও সদস্য অনিল দাস, হেমন্ত দাস।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বংশীলাল রাজপুত, সাধারণ সম্পাদক চন্দন বাসফোর, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা বাসফোরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ হেলা সমাজ এর সভাপতি বিজয় হেলা চৌধুরী ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, যুগ যুগ ধরে জাত হরিজন সম্প্রদায় থেকে পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ হয়ে আসছিল। কিন্তু বর্তমানে কিছু কিছু সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জাত হরিজন পরিচ্ছন্নতা কর্মী পদে আউট সোর্সিং পদ্ধতিতে নিয়োগ চলছে। এর ফলে হরিজন সম্প্রদায় ব্যক্তিদের উপর অভিশাপের খড়গ নেমে এসেছে।
বক্তারা বলেন, জাতির জনকের কন্য, মানবতার কন্যা শেখ হাসিনা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য অনেক প্রকল্প বাস্তবায়ন করায় আমরা চির কৃতজ্ঞ জানাই। কিন্তু বর্তমানে আউটসোর্সিং পদ্ধতিতে আমাদের পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ করা হয় তাহলে আমাদের নতুন ভবিষ্যৎ প্রজন্মের জীবনে অন্ধকার নেমে আসবে এবং অর্থনীতিতে আমরা আরো পঙ্গু হয়ে যাবো।
বক্তারা আরো বলেন, আপনি শুধু প্রধানমন্ত্রী নন, একজন শান্তির কণ্যা এবং হরিজন সম্প্রদায়ের মা। এই পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায়ের জন্য আপনি যা করেছেন তা আমরা আপনার নিকট চির ঋণী।
এসময় বক্তারা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়ে বলেন, হরিজন সম্প্রদায়ের নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে কোন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাত হরিজন পরিচ্ছন্নতা কর্মী পদে আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে পূর্বের নিয়মে হরিজনদের শতভাগ কোটায় রাজস্বখাতে অন্তর্ভুক্ত করে যেন নিয়োগ প্রদান করা হয়।
বক্তব্য শেষে বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

