রুমি ভৌমিকঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে ৩টি মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্র জানায়, ২৮ ডিসেম্বর এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স ফুলপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফুলপুর থানাধীন চাঁনপুর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন (৩০) ও সুমন মিয়া (২৯)-কে গ্রেফতার করে।
অপর অভিযানে একইদিন এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্স কোতেয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন দাপুনিয়া বাজার থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ নবী হোসেন (২২) ও উমর ফারুক (২৫)-কে গ্রেফতার করে।
অন্য অভিযানে একইদিন এসআই দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সহ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া (২৮) ও মোঃ আজিজুল হক বুলবুল @ বুলু (৪১)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

