ময়মনসিংহে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা জোরদার-এসপি শাহ আবিদ হোসেন

Date:

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে মোটর সাইকেল উদ্ধারসহ গ্রেফতার–৬

সুমন ভৌমিকঃ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রোজার মাসে মোটরসাইকেল চোর চক্রের টার্গেট বেড়ে যায়। কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ সক্রিয় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা অর্থলগ্নি করে তাদেরকে সহায়তা করতো। গ্রেফতারকৃতরা হলো আশরাফুল, রাজন মিয়া, হাফিজুল, ইস্রাফিল, রেজাউল করিম ও ইসমাইল। গ্রেফতারকৃত সংঘবদ্ধ চোরদের কাছ থেকে বিভিন্ন কোম্পানীর ৫টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ পুলিশ সুপার শাহ আবিদ হোসেন গত শনিবার সকাল ১১টা ৩০মিনিটে পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং কালে বলেন, গত ২৪ মে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার একটি চৌকস দল বিশেষ অভিযানে নামে। শহরের মাসকান্দা পলিটেকনিক্যালের সামনে থেকে মোটরসাইকেল চোরচক্রের সদস্য বলাশপুরের আশরাফুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আশরাফুলের দেয়া তথ্য মতে, কোতোয়ালী পুলিশের চৌকস দলটি অভিযানে নামে এবং চোরখাই রৌশন ফিলিং স্টেশনের পাশে একটি হোন্ডাষ্ট্যান্ড থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করে। এরপর পুলিশের আরো জিজ্ঞাসাবাদে আশরাফুলের তথ্য মতে, চোরখাই এলাকা থেকে চোরচক্রের আরেক সদস্য বৈলরের রাজন মিয়াকে গ্রেফতার করে। রাজনের কাছ থেকে উদ্ধার হয় একটি চোরাই ইয়ামাহ মোটরসাইকেল। পরে রাজনকে জিজ্ঞাসাবাদ করলে, তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে বৈলরের হাফিজ ও ইস্রাফিলকে গ্রেফতার করা হয় চোরখাই এলাকায়। হাফিজের কাছ থেকে একটি চোরাই টিভিএস ও ইস্রাফিলের কাছ থেকে আরো দুটি চোরাই টিভিএস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে ও তাদের দেয়া তথ্য মতে, চোরদের সহযোগী উজান বৈলরের রেজাউল করিম ও চোরখাই বাজারের ইসমাইলকে পুলিশ গ্রেফতার করে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে, ময়মনসিংহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং অপরাধ দমনে জেলা ও কোতোয়ালী পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ঈদে কেনাকাটার সময় মার্কেট ও বিপনী এলাকায় ভিড়ে আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সেই দিকে লক্ষ্য রেখে জেলার পুলিশ বাহিনী কঠোর নিরাপত্তা জোরদার করেছে। গতবারের মত এবারও ব্রীজে ও আশপাশ এলাকায় চোর, ছিনতাইকারী ও পকেটমারদের রুখতে বিশেষ উদ্দ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ঈদে বাড়িতে আসা ও ফেরত যাত্রীরা নিভিগ্নে যাতাযাতের জন্য শহরের পাটগুদাম ব্রীজ মোড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাটগুদাম ব্রীজ মোড়ে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা বসানোসহ কোতোয়ালী ও ডিবি পুলিশের পৃথক টিম কাজ করছে। সড়ক ও মহা-সড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে।

কোতোয়ালী মডেল থানার বিশেষ অভিযানে মোটর সাইকেল উদ্ধার ও ৬ জন গ্রেফতারে সফল অভিযানের মূল পরিকল্পনাকারী পুলিশ পরিদর্শক (অপারেশন) খন্দকার সাকের আহমেদ জানান, গ্রেফতারকৃত মোটরসাইকেল চোরচক্রের সদস্যরা কোতোয়ালীসহ জেলা ও আন্তঃজেলায় মোটরসাইকেল চুরি করে নিজেদের হেফাজতে রাখতো। পরে সুবিধাজনক লোকদের কাছে কম মূল্যে বিক্রি করে দেয়।

প্রেস ব্রিফিংকালে কোতোয়ালী মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম, ডিআইওয়ান মোখলেছুর রহমান আকন্দ, কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) খন্দকার সাকের আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান