রোকসানা আক্তারঃ য়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক পৃথক অভিযানে ৮৭৫ পিস ইয়াবা ট্যালেটসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ১১ নভেম্বর বুধবার এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় ফোর্স ত্রিশাল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ত্রিশাল থানাধীন বীর রামপুর থেকে ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শিহাব উদ্দিন (৪০) ও মোঃ রুবেল রানা (৩১)-কে গ্রেফতার করে।
অপর অভিযানে, এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় ফোর্স কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে একইদিনে কোতোয়ালী থানাধীন পুলিশ লাইন্স উত্তর আবাসিক থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ ফরিদ (৩৩)-কে গ্রেফতার করে।
অন্য অভিযানে, ১২ নভেম্বর বৃহস্পতিবার এসআই মোঃ সোহরাব আলী সংগীয় ফোর্স ভালুকা থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ভালুকা থানাধীন ধামশুর থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ শরীফ (২৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

