সুমন ভৌমিকঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র পক্ষ থেকে মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠানের ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ।

৯ মে রবিবার গোহাইলকান্দি হাই স্কুল মাঠে ছিন্নমূল, প্রতিবন্ধী, পথশিশু ও করোনা মহামারি সঙ্কটে বিপর্যস্ত পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করেন ময়মনসিংহ মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান।

করোনা মহামারি সঙ্কটে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। সুবিধাবঞ্চিত মানুষেরা লকডাউনে ঠিকমতো কামাই-রোজগার করতে পারছে না। এই পরিস্থিতিতে খাবার সঙ্কটে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে নগরীর নিন্মবিত্তের মানুষগুলো। কর্মহীনতায় মানবেতর জীবনযাপন করছে। বড় কষ্টে কাটছে তাদের সংসার। অনেকটা অনাহারে কাটছে তাদের জীবন।

সেই দুর্যোগ মুহুত্তে অনাহারী মানুষগুলোর পাশে ছুটে এলেন ময়মনসিংহ মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান।

তিনি কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল ভাই এর নির্দেশনায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র পক্ষ থেকে নগরীর গোয়ালকান্দী হাইস্কুল মাঠে ২শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার (আতপ চাউল, সেমাই, নুডুলস, চিনি) তুলে দেন।

