মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী জনি ময়মনসিংহের ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহের ডিবি পুলিশের একটি টিম ৫/০৮/১৯ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কোতোয়ালী থানার চরপুলিয়ামারী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী অবস্থান করছে। সেই সূত্র ধরে ডিবি পুলিশ ওই দিনই দিবাগত রাত ১২টা ২৫মিনিটে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের ধরতে গেলে, তারা ডিবি পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ও ঢিল ছোড়তে থাকে। এতে ডিবি’র এসআই(নিঃ) মোঃ আক্রাম হোসেন ও কনস্টেবল মতিউর রহমান আহত হয়। পুলিশ সরকারী সম্পদ ও আত্নরক্ষার্থে শর্টগানের ১৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সে সময় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীরা গুলি ছোড়তে ছোড়তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী কোতোয়ালী থানার পাটগুদামের বাসিন্দা মোঃ জয়নাল আবেদীন এর ছেলে মোঃ জনি মিয়া (২৬) কে আহত অবস্থায় ডিবি পুলিশ দিবাগত রাত ১২টা ৪৫মিনিটে গ্রেফতার করে। এ সময় আহত জনি’র কাছ থেকে ২ শত গ্রাম হেরোইন ও ১টি ষ্টিলের চাকু  উদ্ধার হয়।পলাতক মাদক ব্যবসায়ীদের ছোড়া গুলিতে আহত মাদক ব্যবসায়ী জনিকে কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। বিগতদিনে তার বিরুদ্ধে ৩টি মাদকের মামলা সহ একাধিক মামলা রয়েছে।

মাদক ব্যবসায়ী ও ছিনতাকারী জনি’র বিরুদ্ধে মামলা গুলো হলো- ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৮(০৯)১৭ ২, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৩১(৫)১৭ ৩, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৯ (১২)১৬ ৪, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৫(৬)১৫ ৫, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৯(৩)১৩ ৬, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-১১(৬)১৩ ৭, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৭(১২)১২ ৮, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৩(১২)১২ ৯, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-১(২)১১ ১০, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-৭৩(৭)১০ ১১, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-৬১(৪)১০ ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান