মসজিদের বারান্দায় পড়াশোনা করছেন মুশফিক

Date:

মুশফিকুর রহিম একসাথে ক্রিকেট, ঘর-সংসার সামলে সমানতালে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন। শুধু ক্রিকেটে নয়, পড়াশোনায়ও মনোযোগী এবং সফল টাইগারদের নির্ভরতার প্রতীক তিনি।

মুশফিক জাবির ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করেছেন। দুটিতেই প্রথম শ্রেণি পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এর আগে জিপিএ-৫ পেয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। স্নাতক-স্নাতকোত্তর শেষে পিএইচডির পথে হাঁটছেন তিনি। এখন করছেন এমফিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েই (জাবি) ডক্টরেট করছেন মুশফিকুর রহিম। গেল বৃহস্পতিবার ছিল এমফিল কোর্সের একটি পরীক্ষা। এর আগে ক্যাম্পাসের মসজিদের বারান্দায় বসে পড়াশোনা করেন তিনি। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

স্বভাবতই তা নজর কেড়েছে নেটিজেনদের। মসজিদের বারান্দায় বসে মুশির বইপড়ার প্রশংসা করছেন অনেকেই। শিক্ষার্থী ফরিদ আহমেদ জয় বলেন, একজন মানুষ কতটা বিনয়ী হলে এমনটি করতে পারেন। এটি মুশফিকুর রহিম বলেই সম্ভব।

মুশফিকের পিএইচডির বিষয় ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রিকেট’। এখন এ নিয়ে গবেষণামূলক এমফিল করছেন তিনি। পরীক্ষা দিয়েই বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলংকা সফরে গেছেন মিস্টার ডিপেন্ডেবল। তিন ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ শেষে আগামী ৪ আগস্ট রয়েছে তার পরবর্তী পরীক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান