একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি হত্যা মামলার আসামি মো: হালিম (২৯) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি আগে থেকেই হুদরোগে আকান্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত মো: হালিম ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজলোর রাঙ্গামাটিয়া ইউনয়িনের কাজীপাড়া গ্রামের নিয়ত আলী মোড়লের ছেলে। ২০২১ সালরে একটি হত্যা মামলার আসামি হয়ে গত বছরের ১ এপ্রিল পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি কারাবন্দি হন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মো: সফিকুল ইসলাম জানান, কারাবন্দি হালিম হৃদরোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান বলনে, গতকাল (শুক্রবার) সকালে বন্দি হালিম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে তিনি মৃত্যুবরণ করেন। ময়নাতদস্ত শেষে পরিবারের স্বজনদের কাছে লাশ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই জেল কর্মকর্তা।

